শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা।

লেখক: ফয়েজ আহমেদ সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি।
প্রকাশ: ১১ ঘন্টা আগে

শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা।

ফয়েজ আহমেদ সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বুধবার এক যৌথ অভিনন্দন বার্তায় নেতারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতাদের নিয়ে গঠিত এ কমিটি শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।তারা বলেন, নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এর নেতৃত্বে উপজেলা বিএনপি নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নবগঠিত কমিটি সফল হবে বলে তাদের প্রত্যাশা।মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতা-কর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।