বহুল আলোচিত কালিয়ার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিস গ্রেফতার।

লেখক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী
প্রকাশ: ১ মাস আগে

বহুল আলোচিত কালিয়ার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিস গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি নড়াইল:

নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহু মামলার আসামি জারজিস কে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী নিজে অভিযান পরিচালনা করে ৩ মে গভীর রাত ১ টা ৩০ ঘটিকায় চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এ বিষয় কালিয়া অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিক দের জানান গ্রেফতার কৃত আসামি জারজিস মোল্লা একজন সুচতুর প্রকৃতির লোক, সে প্রতি নিয়ত স্হান পরিবর্তনের মধ্যমে অবস্থান করত তা ছাড়া কালিয়া থানার সিমানা সংলগ্ন ভিন্ন জেলার ভিন্ন থানা এলাকায় ও তার অবস্থান ছিল, তাই তাকে গ্রেফতার করতে আমাদের একটু ব্যতিক্রমধর্মী কৌশল অবলম্বন করতে হয়েছে। সে দুদক আদালত সহ ৩ টি মামলার গ্রেফতারি পরোয়ান ও কালিয়া থানায় দায়ের কৃত ২ টি এজাহারে ভুক্ত মামলার আসামি।