
নড়াইলের কালিয়ায় ‘ফ্যামিলি কার্ড শুমারি’তে কর্মী নিয়োগ।
কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী হিসেবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় আগামী ১আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমে কালিয়া উপজেলার তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ অস্থায়ী ও স্বেচ্ছাসেবী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।
১ তথ্য সংগ্রহকারী: এ পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীদের ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৭০% নম্বর পেতে হবে। নারী প্রার্থীদের জন্য ৫০% অগ্রাধিকারসহ স্নাতক ডিগ্রিধারী ও পূর্বে জরিপকাজে অভিজ্ঞদের পছন্দ করা হবে।
২. সুপারভাইজার: প্রতি ১০ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে ১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য ন্যূনতম ডিগ্রি বা স্নাতক পাস হতে হবে। বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর। ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন পরিচালনায় দক্ষতা পরীক্ষায় অন্তত ৮০% নম্বর পেতে হবে।,আবেদনের নিয়ম ও সময়সূচি:
উপজেলা সমাজসেবা কার্যালয়, কালিয়া অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরম পাওয়া যাবে।
২৬ জুলাই থেকে ২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯:০০ টা থেকে বেলা ১২:০০ টা পর্যন্ত সরাসরি কালিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে ফরম জমা দেওয়া যাবে।
আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সরকারি সংস্থায় নিয়মিত কর্মরত কিংবা পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত ব্যক্তিরা এ পদের জন্য অযোগ্য,বলে গণ্য হবেন।
