
প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, উৎকণ্ঠায় পরিবার
মোঃ ফয়জুল্লাহ (ফয়েজ)শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী-কৈখালি ইউনিয়নের জয়াখালী গ্রামের ১১ বছর বয়সী স্কুলছাত্রী নাজমিন নাহারিন ইলা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ৮ জুন (সোমবার) সকাল আনুমানিক ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।পরিবার সূত্রে জানা যায়, ইলা নাজমুল হোসেন ও সারমিন সুলতানা মুক্তা দম্পতির কন্যা। প্রতিদিনের মতো সেদিনও সে পড়াশোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত স্থানে পৌঁছায়নি এবং এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালিয়েও পরিবারের সদস্যরা এখন পর্যন্ত কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি।পরিবারের ধারণা, ভেটখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাকে নিয়ে যেতে পারে। শিশুটির আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় স্বজনদের চোখে এখন শুধু উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহর। মেয়েটিকে ফিরে পাওয়ার আশায় তারা প্রশাসন, স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।নিখোঁজ শিশুটির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অনতিবিলম্বে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা
যোগাযোগ:,নাজমুল হোসেন (পিতা): ০১৯১৬৪৬৫২৮৩
মামা: ০১৭৪৬৯১৯৫১৫,পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। একটি ছোট তথ্যও শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন স্বজনরা।শ্যামনগর উপজেলার যেকোনো সংবাদ প্রচারে যোগাযোগ করুন: ০১৭১৮৭০৪৮০০
