
পল্লবীতে আট বছরের রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন,সিপিবি
নিজস্ব প্রতিবেদক ঢাকা
সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ,সিপিবি,সভাপতি সাজ্জাদ জহির চন্দন। আজ শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে।
শিশুটিকে ধর্ষণ ও,হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে বিক্ষোভ সমাবেশ করে সিপিবি। দলের ঢাকা মহানগর উত্তর শাখা এ সমাবেশের আয়োজন করে।
