রামিসার বিচার দ্রুত নিশ্চিত করা হবে,আশ্বাস প্রধানমন্ত্রীর

লেখক: ঢাকা প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রামিসার বিচার দ্রুত নিশ্চিত করা হবে,আশ্বাস প্রধানমন্ত্রীর

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর মিরপুরে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, “রামিসার হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করা হবে। মামলার চার্জশিট দ্রুত দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।”এ সময় প্রধানমন্ত্রী রামিসার বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি রামিসার বড় বোন রাইসা আক্তারের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেন।সরকারের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানা গেছে।দেশজুড়ে আলোচিত এই মর্মান্তিক ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।