নড়াগাতি খবর’ আইডি থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, দ্রুত আইনি ব্যবস্থার দাবি এলাকাবাসীর।
বিশেষ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নড়াগাতি খবর’ নামের একটি ফেক আইডি ব্যবহার করে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে।
একটি অসাধু মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।,এমতাবস্থায় সচেতন এলাকাবাসীর জোর দাবি, কেউ যেন এ ধরনের অপপ্রচার বা গুজবে কান না দেন। কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়া এ ধরনের মুখরোচক ও ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই ফেক আইডিটির মূল পরিচালনাকারীদের অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।,এলাকাবাসীর মতে, সত্য ও অসত্যের পার্থক্য বুঝে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যেমন দায়িত্বশীল হতে হবে, তেমনি প্রশাসনকেও কঠোর ভূমিকা রেখে সাইবার অপরাধীদের চিহ্নিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপপ্রচার চালানোর,সাহস না পায়।