নড়াইলে,ট্যালেন্টপুলে বৃত্তি পেল মূলশ্রী'র মোসা: নাছিফা জামান
মো. মনিরুজ্জামান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের ৭৩নং বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. নাছিফা জামান ট্যালেন্টপুলে (সরকারি) বৃত্তি অর্জন করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, নাছিফা জামানের রোল নম্বর ২০৪৪৩৫৬। তিনি মূলশ্রী গ্রামের মল্লিক সাইফুজ্জামান বিপুল ও মৌসুমী জামানের কন্যা।
নাছিফার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীর অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি নাছিফা জামানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন।