গওহরডাঙ্গা বোর্ডের যুগ্ম মহাসচিব হলেন মুফতি মঈন উদ্দীন
নিজস্ব সংবাদদাতা
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ বোর্ড-এর যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের নড়াগাতীর মুফতি মঈন উদ্দীন।
রবিবার (১৪ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বোর্ড কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, মুফতি মঈন উদ্দীনকে যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট মহল থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় বলা হয়, এটি শুধু একটি সাংগঠনিক দায়িত্ব নয়; বরং দেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, হাজারো শিক্ষক-শিক্ষার্থী এবং দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ আমানত।
মুফতি মঈন উদ্দীন বর্তমানে জামিয়া ইসলামিয়া (স্নাতকোত্তর) দারুল উলুম শর্ট কোর্স মাদ্রাসা গোপালগঞ্জ ও সবুজবাগ মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছেন।