আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আলহাজ্ব মোঃ কোবাদ শিকদারের শুভেচ্ছা
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন,সেই প্রত্যাশা করেন তিনি।আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।